- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

দুবাই’য়ে ৪৫৯ বাংলাদেশির সম্পত্তি, অভিযোগ অনুসন্ধানে হাইকোর্টের নির্দেশ

দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পত্তি থাকার অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১ মাসের মধ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), দুর্নীতি দমন কমিশন (দুদক), সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুসন্ধান করতে বলা হয়েছে।

রবিবার (১৫ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আরও পড়ুন  ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের সতর্কতা জারি

এছাড়া ‘দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশীর হাজার প্রপার্টি’ শিরোনামে প্রকাশিত তাদের সংবাদের সত্যতা বিষয়ে একটি এভিডেভিট আগামী ১৫ দিনের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও আইনজীবী সুবীর নন্দী দাস। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান।

আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

আরও পড়ুন  ৬ অতিরিক্ত আইজিপিকে বদলি

উল্লেখ্য, দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি’ শিরোনামে দৈনিক বণিক বার্তায় গত ১০ জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি সংযুক্ত করে ৪৫৯ বাংলাদেশি এবং তাদের সম্পত্তির বিষয়ে অনুসন্ধান চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টে সম্পূরক আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস। এরপর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এবিষয়ে শুনানির জন্য রবিবার দিন ধার্য করেন।

আরও পড়ুন  রাশিয়ার ১২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা