- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

দুর্গোৎসবের আজ মহাসপ্তমী

আজ মহাসপ্তমী। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে বাঙালি সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসবের সূচনা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে সারাদেশের মন্দিরে মন্দিরে থাকছে দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও বিহিত পূজার আনুষ্ঠানিকতা। মূলত আজ থেকে শুরু হচ্ছে দেবী-দর্শন, ভক্তদের অঞ্জলি। সন্ধ্যায় থাকছে আরতি।

গতকাল থেকে সারাদেশের ৩১ হাজারের বেশি স্থায়ী ও অস্থায়ী পূজামন্ডপে চন্ডী ও মন্ত্রপাঠ, ঢাকের বাদ্য আর মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।

আরও পড়ুন  নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি'র ১৫ কেন্দ্রীয় নেতা: ওবায়দুল কাদের

মহাসপ্তমী উদযাপন শেষে আগামীকাল শুক্রবার হবে মহাঅষ্টমী। এদিন বিহিত পূজার্চনাসহ ব্রতোপবাস ও পুষ্পাঞ্জলির পাশাপাশি অনুষ্ঠিত হবে দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে শুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, দেশের ৩১ হাজার ৪৬১টি মন্দির ও মণ্ডপে এবার পূজার আয়োজন করা হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৩২ হাজার ৪০৮টি । তবে ঢাকা মহানগরে এবার ২৫২টি পূজা হচ্ছে। গত বছর হয়েছিল ২৪৮টিতে। সে হিসাবে মহানগরে পূজামণ্ডপ চারটি বেড়েছে।

আরও পড়ুন  নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় ৩২ মরদেহ উদ্ধার

পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, প্রস্তুতি নিতে অপারগ হওয়ায় ও বন্যার কারণে দুর্গত এলাকায় কোথাও কোথাও পূজার্থীরা এবার পূজার আয়োজন করতে পারেননি।

এদিকে ষষ্ঠী পূজার আগে গত মঙ্গলবার হয় বোধন বা দেবীর ঘুম ভাঙানোর বন্দনা পূজা। আগামীকাল শুক্রবার মহাঅষ্টমী এবং শনিবার মহানবমী। এবার মহানবমী পূজার পরই দশমী বিহিত পূজা হবে। রবিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হবে। একটি বছরের জন্য ‘দুর্গতিনাশিনী’ দেবী ফিরে যাবেন কৈলাসে দেবালয়ে।

আরও পড়ুন  ভেনেজুয়েলায় মাদুরো আটক অভিযানে নিহত ১০০: স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো

এদিকে দুর্গাপূজা উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর ফলে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আজ থেকে আগামী রবিবার (১৩ অক্টোবর) পর্যন্ত টানা চারদিন থাকছে ছুটি।