ঢাকা, -

আলোচিত সংবাদ

দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, ২১ ফেব্রুয়ারিতে জাতির এটাই প্রত্যাশা: আবু সুফিয়ান

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দেশপ্রেম ও সততার মাধ্যমে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত করতে হবে। এটাই মহান ২১ ফেব্রুয়ারিতে জাতির প্রত্যাশা।

তিনি বলেন, রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ১৬ কোটি মানুষের হারানো মৌলিক ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছেন।

আরও পড়ুন  মিরসরাইয়ে বজ্রপাতে মারা গেলো আড়াই লাখ টাকার গরু

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে প্রথম প্রহরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করে আবু সুফিয়ান বলেন, ১৯৫২ সালে মাতৃভাষার মর্যাদা রক্ষায় ছাত্রজনতা রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন- বাঙালি জাতি অধিকার আদায়ে আপসহীন। ৭৪ বছর আগে ভাষা শহীদদের আত্মত্যাগ শুধু ভাষার অধিকারই নয়, গণতন্ত্র ও স্বাধীনতার চেতনার ভিত্তি রচনা করেছে। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এ দেশের ছাত্রসমাজ বারবার প্রমাণ করেছে- গণতন্ত্র রক্ষা ও উদ্ধারে তারা রক্ত দিতে জানে। মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা, ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার দীর্ঘ সংগ্রামের ফসল।

আরও পড়ুন  শপথ নিলেন এনসিপির নির্বাচিত ৬ এমপি

বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, সমৃদ্ধিশালী রাষ্ট্রে রূপান্তর করবেন তারেক রহমান জানিয়ে আবু সুফিয়ান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমান দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেবেন। ২০২৬ সালের ২১ ফেব্রুয়ারি গণতান্ত্রিক সরকারের অধীনে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালন করতে পারা জাতির জন্য গর্বের। একইসঙ্গে দেশের অগ্রগতি ও গণতন্ত্রের সুসংহতকরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

আরও পড়ুন  হাটহাজারীতে নববধূর রহস্যজনক মৃত্যু, অবশেষে মামলা; স্বামী গ্রেপ্তার

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ