- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

দেশে এলো ২৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স

সদ্যবিদায়ী মে মাসে ২২৫ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৭ টাকা ধরে) যার পরিমাণ ২৬ হাজার ৩২৫ কোটি টাকা। আগের মাস এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ২০৪ কোটি ডলার।

সে হিসাবে এক মাসের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১০ দশমিক ২৯ শতাংশ। আর গত বছরের একই সময়ে (মে ২০২৩) রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৩৩ দশমিক ১৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এটি জানানো হয়েছে।

এক লাফে ডলারের দাম সাত টাকা বাড়িয়ে ১১৭ টাকা করা হয়েছে। রেমিট্যান্সের ডলার সর্বোচ্চ ১১৮ থেকে ১১৯ টাকা করে কিনছে অনেক ব্যাংক। এর সঙ্গে সরকারি প্রণোদনা রয়েছে আরও আড়াই শতাংশ। সবমিলিয়ে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রতি ডলারে ১২০ টাকার বেশি পাচ্ছেন। অন্যদিকে চলতি জুন মাসেই রয়েছে মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ।

আরও পড়ুন  ফুলেল শুভেচ্ছা না দেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর

ফলে রেমিট্যান্স আসার প্রবাহটা অনেকাংশই বাড়বে- এমন আশা খাত সংশ্লিষ্টদের। রেমিট্যান্সও বেড়েছে কিছুটা, তবে তা আশানুরূপ হয়নি বলে জানান তারা। যদিও কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ বলছে, ডলারের মূল্যবৃদ্ধি প্রবাসীদের উৎসাহিত করছে। সেই সঙ্গে কোরবানির ঈদ থাকায় মে মাসে রেমিট্যান্স বেড়েছে, যেটা জুনেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চলতি মাস জুনে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। কোরবানির প্রস্তুতি হিসেবে পরিবারের কাছে প্রবাসীরা মাসটিতে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। আবার ডলারের দর একদিনেই সাত টাকা বেড়ে যাওয়ায় প্রবাসী আয় বৈধপথে পাঠাতে উৎসাহিত হচ্ছেন তারা। এসব কারণে বেড়েছে প্রবাসী আয়। তবে এটি আরও বাড়তে পারতো বলে জানান তিনি।

আরও পড়ুন  'ইংরেজি নববর্ষ ২০২৬': শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

কেন্দ্রীয় ব্যাংক এ নিয়ে কাজ করছে। আগামীতে আরও বেশি বেশি প্রবাসী আয় আসবে বৈধপথে। আবার ঈদের মাস হিসেবে জুনেও রেমিট্যান্স বাড়ার প্রবাহ অব্যাহত থাকবে।

অন্যদিকে কয়েকটি বেসরকারি ব্যাংক সূত্রে জানা গেছে, ডলারের বিনিময় দর একদিনে সাত টাকা বাড়িয়ে ১১৭ টাকা করার পর থেকেই রেমিট্যান্সে সাড়া মিলছে। রেমিট্যান্সের ডলার সর্বোচ্চ ১১৮ থেকে ১১৯ টাকা করে কিনছে ব্যাংকগুলো। এর সঙ্গে আড়াই শতাংশ সরকারি প্রণোদনা যুক্ত হয়ে ডলার প্রতি কমপক্ষে ১২০ টাকার বেশি করে পাচ্ছেন প্রবাসীরা।

আরও পড়ুন  চীনের গোয়েন্দা বেলুন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র