- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

দেশে পৌঁছেছে চিত্রনায়ক ফারুকের মরদেহ

বাংলা চলচ্চিত্রের অভিনেতা, সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ দেশে পৌঁছেছে।

মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৪০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তার মরদেহ দেশে পৌঁছায়।

বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সিঙ্গাপুরের স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে ইউএস-বাংলার বিএস-৩০৮ ফ্লাইট নায়ক ফারুকের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।

আরও পড়ুন  ইরানের ‘মুকুটের মণি’ খারগ দ্বীপে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

সোমবার (১৫ মে) সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ১০টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিঊন।

ফারুকের নিকটাত্মীয় (ভাতিজি জামাতা) মাজাহারুল কবির বলেন, ইতোমধ্যেই সিদ্ধান্ত হয়েছে মরদেহ দেশে পৌঁছাবার পর বেলা ১১টায় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ২টায় মরদেহ নেওয়া হবে এফডিসিতে। পরে গুলশানের আজাদ মসজিদে বাদ আসর জানাজা শেষে গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

আরও পড়ুন  নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করবেন ১৫-১৬ ফেব্রুয়ারি: প্রেস সচিব