ঢাকা, -

আলোচিত সংবাদ

দেশে ফিরলেন ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমান

ছবি- ভয়েস অফ এশিয়া

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

প্রবাসে প্রায় সাড়ে ৫ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে তুরস্ক থেকে ঢাকার বিমান বন্দরে পৌঁছান তিনি।

বিমান বন্দরে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতারা তাকে অভ্যর্থনা জানান।

বিমানবন্দরের বাইরে সহাস্রাধিক ছাত্র-জনতা সমবেত হয় মাহমুদুর রহমানকে শুভেচ্ছা জানাতে। তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়ি থেকে সবার উদ্দেশে হাতে নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

আরও পড়ুন  তাপমাত্রা ছাড়াল ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস

এ সময় মাহমুদুর রহমান বলেন, গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমি আমার মতো করে ব্যক্তিগত পর্যায় থেকে লড়াই করে গেছি। রাজনৈতিক দল বিএনপি বলেন, জামায়াত বলেন, অন্যান্য দল বলেন, তারা তাদের মতো করে লড়াই করেছে। আর আমি লড়াই করেছি আমার মতো করে ‘আমার দেশ’ পরিবারকে সঙ্গে নিয়ে।

আমার লড়াই ছিল বুদ্ধিবৃত্তির লড়াই, আমার লড়াই ছিল কালচারের লড়াই যোগ করেন, দৈনিক আমার দেশ সম্পাদক।

আরও পড়ুন  এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রবিবার

এ সময় আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী বলেন, মাহমুদুর রহমান ভাই দেশে ফিরেছেন। উনার মা খুব অসুস্থ… তাকে দেখতে উনি হাসপাতালে যাবেন।

আওয়ামী লীগ সরকারের সময় মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারাদেশে ১২৪টি মামলা দায়ের করা হয়। একটি মামলায় মাহমুদুর রহমান ও তার স্ত্রীকে ৭ বছর কারাদণ্ড দেয় আদালত।

প্রথম দফায় ২০১০ সালের জুন মাসে এবং দ্বিতীয় দফায় ২০১৩ সালের এপ্রিলে তাকে গ্রেপ্তার পুলিশ এবং তার সম্পাদিত আমার দেশ পত্রিকাও বন্ধ করে দেয়া হয়।

আরও পড়ুন  অর্পিত সম্পত্তি লিজ দিতে পারবেন জেলা প্রশাসকরা: হাইকোর্ট

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ