- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ধানক্ষেতে অজ্ঞাতনামা বৃদ্ধার মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে ধানক্ষেত থেকে শামসুন্নাহার (৬০) নামে এক অজ্ঞাতনামা বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার শাহেরখালী ইউনিয়নের কাজির তালুক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

তিনি স্থানীয় কাজির তালুক গ্রামের মৃত ফজলুল হকের স্ত্রী।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় কৃষকরা ধান ক্ষেতের মধ্যে একটি বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে প্রথমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানায়। পরে চেয়ারম্যান বিষয়টি পুলিশকে জানালে পুলিশ দুপুর সোয়া ১টার দিকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন  চান্দগাঁও থানার হাজতখানায় হাজতির আত্মহত্যা, তদন্ত কমিটি গঠন

শাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, ঘটনাস্থলে এসে বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা ঘটনাস্থলে রয়েছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, মহিলাটি দুইদিন পূর্বে নিখোঁজ হয়। এসময় পরিবারের তরফ থেকে মাইকিংও করা হয়। খবর পেয়ে আমরা বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছি।