ঢাকা, -

আলোচিত সংবাদ

ধেয়ে আসছে প্রলয়ংকরী সুপার টাইফুন ‘সাওলা’

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চীনের দক্ষিণ উপকূলের দিকে ধেয়ে আসছে প্রলয়ংকরী সুপার টাইফুন সাওলা। এর গতিবেগ ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ২০৫ কিলোমিটারের বেশি।

প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে বাঁচতে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের সব ফ্লাইট ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ও চীনের ‘প্রবেশদ্বার’ নামে পরিচিত স্বায়ত্তশাসিত হংকংয়ের শেয়ার বাজার বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন  মিয়ানমারকে অস্ত্র তৈরিতে সহযোগিতা করবে বিশ্বের পরাশক্তি ১৩ দেশ

চীনের ফুজিয়ান প্রদেশের লক্ষাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

সাওলার বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০৫ কিলোমিটার ছাড়িয়ে যাবে। হংকংয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিনের আবহাওয়া দ্রুত অবনতি হবে। নিচু উপকূলীয় এলাকায় মারাত্মক বন্যার সম্ভাবনা ও সতর্কতা জারি করা হয়েছে। জনসাধারণকে উপকূল থেকে দূরে থাকার জন্য সতর্ক করা হয়েছিল।

চীনের মূল ভূখণ্ডের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেখানে সর্বোচ্চ মাত্রার টাইফুন সতর্কতা জারি করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস মিডিয়া জানিয়েছে, শুক্রবার বিকেলে বা সন্ধ্যায় হুইলাই থেকে হংকং পর্যন্ত বিস্তৃত উপকূলীয় অঞ্চলে হানা দিবে ঘূর্ণিঝড়।

আরও পড়ুন  রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, ডেঙ্গুরোধে মানতে হবে ৫ নির্দেশনা

গুয়াংডং প্রদেশও জরুরি অবস্থা জারি করা হয়েছে। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র রেড অ্যালার্ট করেছে। এক লাখেরও বেশি বাসিন্দাকে পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশ থেকে সরিয়ে নেয়া হয়েছে।

তথ্যসূত্র- আল-জাজিরা

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ