- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

নতুন রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রেলওয়ের তিন প্রকল্পের আওতায় নবনির্মিত ৬৯.২০ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নিজ বাসবভন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন এই রেলপথগুলো উদ্বোধন করেন তিনি।

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেললাইন নির্মাণ প্রকল্পের আওতায় ঈশ্বরদী-রূপপুরে ট্রেন চলাচল উদ্বোধন করা হয়েছে। ঢাকা-টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়াল গেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়াল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পের আওতায় টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডাবল লাইনে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন  নতুন করে ভোট চায় বিএনপিপন্থী আইনজীবীরা

এ ছাড়া আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়াল গেজ ডাবল রেললাইন নির্মাণ প্রকল্পের আওতায় কসবা-মন্দবাগ এবং শশীদল-রাজাপুর সেকশনে ডাবল লাইনে ট্রেন চলাচল উদ্বোধন করেন সরকারপ্রধান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ সরকারের সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তারা।

আরও পড়ুন  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৮ কিলোমিটার যানজট