- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

নবাবপুর মোহাম্মদিয়া মার্কেটে আগুন

রাজধানীর নবাবপুরে মোহাম্মদিয়া মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড। পুড়ে গেছে ২০টি দোকান ও গুদাম।

শুক্রবার (১৪ এপ্রিল) সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের উপসহকারী পরিচালক শাহজাহান সিকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আনুমানিক ২০টি আধা-পাকা দোকান ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ভোররাত ১টা ৫৮ মিনিটে আগুন নেভানোর কাজ শেষ হয় উল্লেখ করে তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে এখনো কিছু জানা যায়নি।

আরও পড়ুন  উখিয়ায় রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যা

গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে এ আগুন লাগলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৪৫ মিনিটে তা নিয়ন্ত্রণে আসে।