- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জুন) সকালে নরসিংদী রেলওয়ে স্টেশন ও স্টেশনের অদূরে আরশীনগর রেল ক্রসিংয়ে আলাদা ঘটনায় এ দুজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান।

নিহতদের মধ্যে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা নেছার আহমেদ ওরফে ডাক্তার ফরিদ (৬৫), অপরজন অজ্ঞাত পরিচয় এক কিশোর।

আরও পড়ুন  নৌকার বিরুদ্ধে নয়, ব্যক্তির বিরুদ্ধে জিতেছি: জাহাঙ্গীর আলম

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে নরসিংদী রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে যায় অজ্ঞাত এক কিশোর। পরে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

অপরদিকে, সকাল ৭টার দিকে আরশীনগর রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকামুখী উপবন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান রায়পুরার চরমধুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নেছার আহমেদ।

আরও পড়ুন  ঢাকার জুরাইনে ছুরিকাঘাতে আহত ২

খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করে। এ ছাড়া নিহত কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।