ঢাকা, -

আলোচিত সংবাদ

নিউইয়র্কে গোলাপের ৯ বাড়ি: দুদককে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুস সোবহান মিয়ার (গোলাপ) ৯ বাড়ি কেনার অভিযোগ অনুসন্ধানের আবেদন নিষ্পত্তি করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আরও পড়ুন  বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করুক তা চায় না ঢাকা: প্রধানমন্ত্রী

রবিবার জনস্বার্থে এ বিষয়ে রিট করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), দুদক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

সম্প্রতি ঢাকার সংবাদমাধ্যমে নিউইয়র্কে আবদুস সোবহান মিয়ার ৯টি বাড়ি কেনার অভিযোগ সংক্রান্ত খবর প্রকাশ হয়। এতে তথ্য অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক ‘অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট’ বা ওসিসিআরপির একটি প্রতিবেদনের বরাত দেয়া হয়। ওই প্রতিবেদনে বলা হয়, মো. আবদুস সোবহান মিয়া নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে একাধিক বাড়ি কিনেছেন। বিষয়টি তিনি নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি।

আরও পড়ুন  নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত ১১২

গত শুক্রবার ওসিসিআরপির ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রতিবেদনে আরও বলা হয়, আবদুস সোবহান মিয়া ২০১৪ সালে প্রথম নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট কেনা শুরু করেন। ওই বছর নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় একটি সুউচ্চ ভবনে অ্যাপার্টমেন্ট কেনেন। পরের পাঁচ বছরে তিনি নিউইয়র্কে একে একে মোট ৯টি বাড়ির মালিক হন। এসব সম্পত্তির মূল্য ৪০ লাখ ডলারের বেশি, (যা বর্তমান বিনিময় মূল্য অনুয়ায়ী প্রায় ৪২ কোটি টাকা)।

আরও পড়ুন  ৭২টি আসনের মনোনয়ন চূড়ান্ত, বাদ পড়েছেন অনেক বর্তমান এমপি: ওবায়দুল কাদের

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ