- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

নির্বাচনই একমাত্র সমাধান: আইনমন্ত্রী

অবাস্তব কোনো দাবি নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ হবে না, বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

রবিবার (৯ জুলাই) রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, নির্বাচনই একমাত্র সমাধান। অবাস্তব কোনো দাবি নিয়ে সংলাপ হবে না

আরপিও সংশোধনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আরপিও সংশোধন করে কমিশনের ক্ষমতা খর্ব করা হয়নি। এর মাধ্যমে জনগণের ভোটাধিকার সংরক্ষণ করা হয়েছে। কেননা কোন একটি কেন্দ্রের কারনে পুরো নির্বাচন বন্ধ করা গণতান্ত্রিক হবে না। এটা জনগণের ভোটাধিকারের ওপরে হস্তক্ষেপ।এজন্যই সংশোধন করা হয়েছে।

আরও পড়ুন  বেইলি রোডে অগ্নিকান্ডের ঘটনায় ৪জন রিমান্ডে