ঢাকা, -

আলোচিত সংবাদ

নির্বাচনে নাশকতা হলে কঠোর অবস্থানে যাবে বিজিবি: মহাপরিচালক

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নির্বাচনের দিন নাশকতা কিংবা অনভিপ্রেত কোনো ঘটনা ঘটলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মতো কঠোর অবস্থানে যাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলেছেন বিজিবি মহাপরিচালক এ কে এম নাজমুল হাসান।

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে বিজিবির বেজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, আমাদের একটাই উদ্দেশ্য, এ নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সেজন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও কাজ করব।

আরও পড়ুন  কাল থেকে প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি ঘোষণা

তিনি আরও বলেন, আমরা বর্ডারের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করি। আইনশৃঙ্খলা রক্ষা করাও বিজিবির দায়িত্ব। এ বছরের নির্বাচনে যাতে কোনো ধরনের সহিংসতা না হয়, আইনশৃঙ্খলার অবনতি না হয় সেসব বিষয় মাথায় রেখে আমাদের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করবে।

৭ জানুয়ারি নির্বাচনের আগে যাতে আইনশৃঙ্খলার অবনতি ও নাশকতার ঘটনা না ঘটে এবং লোকজন যাতে ভোট দিতে নিরাপদ বোধ করে-সে বিষয়গুলো আমরা নিশ্চিত করবো।

আরও পড়ুন  বাংলাদেশে ১৩০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী ডেনমার্ক

বিজিবি মহাপরিচালক বলেন, নির্বাচনের আগে ও পরে বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ২৯ শে ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ