- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

নির্বাচন এলেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়তে হয়

নির্বাচন এলেই ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে যে চিন্তায় পড়তে তা দূর করতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন সম্প্রতি বাংলাদেশ নামের সংগঠনের আহ্বায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে ইসির সাথে মতবিনিময়ের পর গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

এ সময় তারা কমিশনে তাদের চারটি প্রত্যাশা তুলে ধরেন।

পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা চাই অংশগ্রহণমূলক নিবার্চন হোক। দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে নির্বাচনের মাঠে দেখতে চাই। তবে সহিংসতামূলক নির্বাচন দেখতে চাই না আমরা।

আরও পড়ুন  প্রধান উপদেষ্টার সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক

মতবিনিময় সভায় সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক সংস্কৃত ব্যক্তিত্ব নির্বাচন পর্যবেক্ষক পীযূষ বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল ব্যাক্তিগত কারণে উপস্থিত না থাকলেও অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।