- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

নিহত সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুনের দাফন সম্পন্ন

ঢাকার বেইলি রোডের আগুনে নিহত সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুর ১২ দিন পর সোমবার (১১ মার্চ) রাতে পারিবারিক কবরস্থানে বড় চাচা ফারুক শেখের কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে সোমবার (১১ মার্চ) রাত সোয়া ৮টার দিকে লাশবাহী ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়ার খোকসার বাড়িতে পৌঁছায় বৃষ্টির মরদেহ।

আরও পড়ুন  চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বৃষ্টির মরদেহ বাড়িতে আসছে এমন খবর ছড়িয়ে পড়ার পর এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ তার বাড়িতে ভিড় জমাতে থাকেন।

লাশবাহী গাড়ি পৌঁছার পর বৃষ্টির মা-বোন এবং স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তবে বৃষ্টির মরদেহ নিয়ে নানান নাটকীয়তার কারণে স্থানীয় ব্যক্তিবর্গ এবং বৃষ্টির স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন। পরে রাত ৮টা ৫০ মিনিটের দিকে মরদেহের গোসল সম্পন্ন করা হয় এবং রাত ১০টায় তার নামাজে জানাজা শেষে খোকসা উপজেলার বনগ্রাম পশ্চিমপাড়া এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন  চট্টগ্রামে শিশু আয়নি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

এর আগে, গণমাধ্যমকর্মী অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুনের পরিচয় শনাক্ত হয়। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে বেরিয়ে এসেছে তার পরিচয়। পরে সোমবার (১১ মার্চ) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে আগুন লাগে। পরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ৪৬ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন  বোয়ালখালীতে বিলের পানিতে পড়েছিল পাইপ মিস্ত্রির মরদেহ