ঢাকা, -

আলোচিত সংবাদ

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সুশীলা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকিকে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে এ তথ্য দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করাকে কেন্দ্র করে গত সপ্তাহে ব্যাপক গণবিক্ষোভ হয়। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষে ৩৪ জন নিহত ও ১ হাজার ৩০০ জনের বেশি আহত হন। দুই দিনের বিক্ষোভের মুখে গত মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।

আরও পড়ুন  ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হয়নি: মাহফুজ আলম

এক সংবিধানবিশেষজ্ঞ রয়টার্সকে বলেন, সুশীলা কারকিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে। ওই বিশেষজ্ঞের দাবি, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল ও সেনাপ্রধান অশোক রাজ সিগদেল তাঁর সঙ্গে শলাপরামর্শ করেছেন। তবে আলোচনার বিষয়বস্তু স্পর্শকাতর হওয়ায় ওই বিশেষজ্ঞ নাম প্রকাশ করতে চাননি।

ওই বিশেষজ্ঞ আরও বলেন, ‘জেন জি–রা তাঁকে (সুশীলা) চায়। এটা আজই ঘটবে।’ বিক্ষোভকারীদের বেশির ভাগেরই বয়স জেন-জি প্রজন্মের হওয়ায় নামটি জনপ্রিয়তা পেয়েছে।

আরও পড়ুন  আজকেই গেজেট, ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা; শেষ হবে অন্তর্বর্তী সরকারের অধ্যায়

এক জেন-জি সূত্র বলেছে, প্রেসিডেন্ট পাওদেলের বাসভবনে একটি বৈঠকের পর কারকিকে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হতে পারে।

এ ব্যাপারে জানতে প্রেসিডেন্টের দপ্তর ও সেনা মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে রয়টার্স। তবে সাড়া পাওয়া যায়নি।

ভারত আর চীনের মধ্যে নেপালের অবস্থান। দেশটিতে ২০০৮ সালে রাজতন্ত্র শেষ হওয়ার পর থেকে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা চলছে। দেশে কর্মসংস্থানের অভাব। তাই লাখ লাখ মানুষ বিদেশে গিয়ে চাকরি করছেন এবং দেশে টাকা পাঠাচ্ছেন।

আরও পড়ুন  সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা, নারী-শিশুসহ নিহত ৫

আজ শুক্রবার রাজধানী কাঠমান্ডুতে স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে। দোকানগুলো খুলছে, রাস্তায় গাড়ি চলাচল করছে। পুলিশ সদস্যদের হাতে এখন আগের মতো বন্দুক নেই, তাঁরা লাঠি হাতে দায়িত্ব পালন করছেন।

তবে কিছু রাস্তা এখনো বন্ধ আছে। সেনাসদস্যরা রাস্তায় টহল দিচ্ছেন। তবে তাঁদের সংখ্যা আগের চেয়ে কম।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ