ঢাকা, -

আলোচিত সংবাদ

নেপালে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, নিহত ১২৮

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

নেপালের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ১২৮ জন নিহত। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০০ জনের বেশি। নেপালে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (৩ নভেম্বর) রাত ১১টা ৪৭ মিনিটে রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৫০০ কিলোমিটার পশ্চিমে পাহাড়ি জেলা জাজারকোটের পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়।

আরও পড়ুন  তারেক রহমানের সঙ্গে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউসজিএস) অনুযায়ী এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল স্থলভাগ থেকে মাত্র ১৮ কিলোমিটার গভীরে।

নেপাল ছাড়াও গতরাতের এই ভূমিকম্পে কেঁপে উঠে ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহারসহ বহু এলাকা। তবে ভারতে হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন জানায়, ভূমিকম্পে বহু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

গত এক মাসে নেপালে তিনটি জোরালো ভূমিকম্প হয়েছে। এর আগে ২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষ মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন  এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

তথ্যসূত্র- এনডিটিভি।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ