রাজধানীর পঙ্গু হাসপাতালে কোনো আহত না থাকায় কর্মসূচি বাতিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেল।
ফেসবুক পোস্টে মিডিয়া সেল জানায়, পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানের আহত না থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উক্ত কর্মসূচি বাতিল করা হয়েছে।
আজ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। সেখান থেকে ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে যাবেন তিনি।