ঢাকা, -

আলোচিত সংবাদ

পটিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ কৃষকের মৃত্যু

নিহত জানিক দে (৭৫)। ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের পটিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম জানিক দে (৭৫)। তিনি উপজেলার কেলিশহর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দারোগাহাট পূর্বপাড়া সচী দে’র পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার রূপাস দে মদপান করে কৃষককে কুপিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে দেন। কৃষকের মরদেহ পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করেন।

আরও পড়ুন  সাবেক মেয়র আ জ ম নাছির আহত

জানা গেছে, উপজেলার কেলিশহর ইউনিয়নের পাহাড়ি এলাকা হয়ে মাদকের চালান বিভিন্ন এলাকায় পাচার হয়। কেলিশহর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সন্ধ্যা নামলেই মদ্যপায়ীদের উৎপাত বেড়ে যায়। আজ (শুক্রবার) সন্ধ্যায় কৃষক জানিক দে কৃষি কাজ শেষে বাড়ি ফেরার সময় মদ্যপায়ী রূপাস অতর্কিতভাবে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে কৃষককে পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে দেন। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ কৃষকের মরদেহটি উদ্ধার করেন।

আরও পড়ুন  আসাদগঞ্জের কলাবাগিচা খালে ডুবে নিহত যুবকের পরিচয় শনাক্ত

এদিকে একই সময়ে ধারালো দা এর আঘাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন রুপাসের স্ত্রী।

স্থানীয় ব্যবসায়ী ইমন তালুকদার জানান, কেলিশহর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সন্ধ্যা হলেই মদ্যপায়ীদের উৎপাত বেড়ে যায়। প্রতিদিন পাহাড় হয়ে আসে কয়েক হাজার পাহাড়ি চোলাই মদ। তিনি জানান, আজ (শুক্রবার) মদ্যপায়ী রুপাসের ধারালো দার কুপে কৃষক মারা গেছেন।

আরও পড়ুন  ফটিকছড়িতে ছুরিকাঘাতে বিএনপি কর্মীর মৃত্যু

পটিয়া থানার ওসি জসীম জানিয়েছেন, স্থানীয় এক কৃষককে কুপিয়ে পানিতে ফেলে দেওয়া হয়েছে। কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত রুপাস পলাতক।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ