- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

পটিয়ায় রাস্তার পাশে পড়েছিল কম্বল মোড়ানো তরুণীর লাশ

চট্টগ্রামের পটিয়ায় রাস্তার পাশে মিলেছে কম্বল মোড়ানো অজ্ঞাত এক আদিবাসী তরুণীর লাশ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ধলঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ মুকুটনাইট বাজারের পশ্চিম পাশে ধলঘাট টু পাঁচরিয়া রাস্তার পাশে লোকজন লাশটি দেখতে পায়।

তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে হত্যার বিষয়ে পুলিশ নিশ্চিত হয়। কিন্ত হত্যার আগে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন  হাটহাজারীতে শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

স্থানীয়রা জানান, পাচুরিয়া-ধলঘাটের মূল সড়কের পাশে পড়েছিল রক্তমাখা আদিবাসী তরুণীর ওই লাশ। স্থানীয়দের ধারণা, তাকে গণধর্ষণের পর হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। পরে লোকজন থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই লাশটি একটি বেডশিট ও একটি কম্বল দিয়ে মোড়ানো ছিল।

এ বিষয়ে জানতে পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্ত করতে আমাদের টিম কাজ করছে।

আরও পড়ুন  কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই