চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ঝিলের পাড়ে পরিত্যক্ত অবস্থায় দুটি কাটা রাইফেল উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৮ জুন) দুপুরে দক্ষিণ পতেঙ্গার ফুলছড়ি পাড়ায় একটি ঝিলের পাড়ে এ দুটি অস্ত্র পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর।
তিনি বলেন, দুপুরে খবর পেয়ে ঝিলের পাড়ে পরিত্যক্ত অবস্থায় দুটি কাটা রাইফেল উদ্ধার করেছি। অস্ত্রগুলো কে বা কারা সেখানে রেখেছে সেটি এখনো জানা যায় নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।
এ প্রতিবেদন লেখা পযন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।















