- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

পদত্যাগের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন আগামী মাসে পদত্যাগ করতে যাচ্ছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জেসিন্ডা নিজেই এ ঘোষণা দিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, প্রধানমন্ত্রী হিসেবে জেসিন্ডার শেষ কর্মদিবস হবে আগামী ৭ ফেব্রুয়ারি। পরে নিউজিল্যান্ড লেবার পার্টিতে তার উত্তরসূরি নির্বাচনে ভোট হবে।

এদিকে দেশটির পরবর্তী জাতীয় নির্বাচন আগামী ১৪ অক্টোবর। এর আগে ২০২০ সালের নির্বাচনে লেবার পার্টির নেতা জেসিন্ডা আরডার্ন হারান ন্যাশনাল পার্টির প্রধান কলিন্সকে। সেটি ছিল নিউজিল্যান্ডের ৫৩তম পার্লামেন্ট নির্বাচন।

আরও পড়ুন  ডিসেম্বরের শেষে জাতীয় নির্বাচন: সিইসি

করোনাভাইরাস মহামারির সফল ব্যবস্থাপনার কারণে জেসিন্ডা দ্বিতীয় মেয়াদে জয় পান।

উল্লেখ্য, ১৯৯৬ সালে মিক্সড মেম্বার প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (এমএমপি) নামে পরিচিত একটি সংসদীয় ব্যবস্থা চালু করার পর থেকে নিউজিল্যান্ডে কোনো দলই সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।