ঢাকা, -

আলোচিত সংবাদ

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

আরও পড়ুন  নাইজেরিয়ায় সিসা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৮

এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরীকে ২০২৪ সালের ১০ নভেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন তা জানা যায়নি।

ধারণা করা হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংগঠনটির দাবির মুখেই তিনি পদত্যাগ করেন।

আরও পড়ুন  এ বছরের নভেম্বরে সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি আনিছুর

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ