ছুটি শেষে দেশে ফেরার পর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেলা ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টাব্যাপী চলা বৈঠক শেষে বের হওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকদের কিছুই বলেননি পিটার হাস। পররাষ্ট্রসচিবও গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।
তবে বৈঠক শেষে ঢাকার মার্কিন দূতাবাস এক ফেসবুক পোস্টে জানায়, দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করতে রুটিন বৈঠক করেছেন রাষ্ট্রদূত পিটার হাস এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। বৈঠকের একটি ছবিও পোস্ট করেছে দূতাবাস।














