- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

পরিবার ফিরে পেতে সহযোগিতা করুন: মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ

শিশুটির নাম রাফী আহম্মেদ (১০)। পরিবারের সন্ধান চেয়ে সহযোগীতা কামনা করেছেন হাটহাজারি থানার আওতাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্র পুলিশ।

গতকাল রবিবার (১৬ জুলাই) সন্ধ্যায় ছেলেটিকে পাওয়া গেছে।

রাফী বলছে, তাঁর পিতা- সুজ্জল মিয়া, মাতা- লায়লা বেগম, ইউপি- কালারপুর, তাজালি মিয়ার বাড়ি, থানা- শ্রীমঙ্গল, জেলা মৌলভীবাজার।May be an image of 1 person and smilingপরিবারের সন্ধান পেতে সকলের সহযোগীতা চাইলেন অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।

তিনি বলেন, ছেলেটিকে পাওয়া গেছে। কেউ যদি ছেলেটিকে চিনতে পারেন, আই সি মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র মোবাইল – ০১৩২০১০৭৬০৬ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল। পোস্টটি শেয়ার করে তার পরিবার ফিরে পেতে সহযোগিতা করুন।
আরও পড়ুন  লক্ষ্মীপুরে মা-মেয়ে নিহতের ঘটনায় স্বামী গ্রেপ্তার