ঢাকা, -

আলোচিত সংবাদ

পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন, নারী-শিশুসহ নিহত ১৬

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পাকিস্তানে যাত্রীবাহী একটি বাসে আগুন লেগে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১১ জন।

রবিবার (২০ আগস্ট) ভোরে দেশটির পিন্ডি ভাট্টিয়ান শহরের ফয়সালাবাদ মোটরওয়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের তথ্যমতে, ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে বাসটি করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল। পথে ফয়সালাবাদ মোটরওয়ে এলাকায় ডিজেল বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। পরপরই বাসটিতে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন  এইচএসসি পরীক্ষা এক মাস পিছিয়ে আগস্টে

পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আশেপাশের লোকজন বাসের জানালা ভেঙে যাত্রীদের নামানোর চেষ্টা করে।

উল্লেখ্য, গত জুনে পাকিস্তানে বাস দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুই শিশু রয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ