- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

পাবনায় কাল সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি

পাবনায় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।

বুধবার (২২ নভেম্বর) সকালে পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ পাবনার বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এই হরতালের ডাকা দিয়েছে।

আরও পড়ুন  সিডিএ'র নতুন চেয়ারম্যান নুরুল করিম

এতে আরও বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের মাধ্যমে প্রাপ্ত হয়ে ২৩ নভেম্বর পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।

গত মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গত ৩০ অক্টোবর পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

আরও পড়ুন  চট্টগ্রাম র‍্যাব অফিস থেকে সিনিয়র এএসপি পলাশের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

জেলা বিএনপির তথ্য মতে, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ এবং পরবর্তী হরতাল-অবরোধে পাবনায় বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে ২৫টি মামলা হয়েছে। এ সব মামলায় গ্রেপ্তার হয়েছে চার শতাধিক নেতা-কর্মী।