- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

পাহাড়িকা স্কুলের ছাত্রী অপহরণের দায়ে গ্রেপ্তার শিক্ষক, উদ্ধার অপহৃত ছাত্রী

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নন্দকানন এলাকার পাহাড়িকা স্কুলের ৫ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের দায়ে একই স্কুলের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ১১ বছর বয়সী অপহৃত ছাত্রী রন্টিকেও ( ছদ্মনাম) উদ্ধার করা হয়।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় বান্দরবানের একটি আবাসিক হোটেল থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন  চান্দগাঁওয়ে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দু'পক্ষের সংঘর্ষ, নিহত ১

এ তথ্য নিশ্চিত করেছেন কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

গ্রেপ্তার মো. মনজুরুল ইসলাম (৩৪) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের বালুখালী এলাকার মুরাদ নাজির বাড়ির মৃত আব্দুল হকের ছেলে।

থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ আগস্ট ) বিকালে বাসা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় নন্দকানন পাহাড়িকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় একই বিদ্যালয়ের শিক্ষক মো. মনজুরুল ইসলাম। পরে যথাসময়ে রাতে  রন্টি বাসায় না ফিরলে তার বাবা বাদী হয়ে থানায় নিখোঁজ জিডি লিপিবদ্ধ করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে  তিনি জানতে পারেন তার মেয়েকে অপহরণ করা হয়েছে। পরদিন তিনি থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায়  মামলা দায়ের করেন।

আরও পড়ুন  ফটিকছড়িতে ছুরিকাঘাতে বিএনপি কর্মীর মৃত্যু

ওসি জাহিদুল কবির বলেন, বান্দরবান এলাকার একটি আবাসিক হোটেল থেকে অভিযুক্ত শিক্ষক মো. মনজুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। তাদের চট্টগ্রামে আনা হচ্ছে।