ঢাকা, -

আলোচিত সংবাদ

পিঁয়াজ আমদানি নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পিঁয়াজ আমদানির বিষয়ে শীঘ্রই আগামী দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। 

রবিবার (২১ মে) সচিবালয়ে তার অফিসকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন, বাজারে পিঁয়াজের দাম অস্বাভাবিক। এক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে পিঁয়াজ আমদানি হবে কী না, সেটা আগামী দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে।

আরও পড়ুন  বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থ সহায়তা দিচ্ছে কানাডা

কৃষিমন্ত্রী বলেন, স্থানীয়ভাবে পিয়াজের দাম নিয়ন্ত্রণ করা না গেলে দ্রুত ভারত থেকে আমদানি করার সিদ্ধান্ত নেয়া হবে। ৪৫ টাকার বেশি পিঁয়াজের দাম হওয়া উচিত না। পিঁয়াজ আমদানি করা হলে ৪৫ টাকার নিচে চলে আসবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ