- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

পুরোনো পোশাকে ফিরতে চায় পুলিশ, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

পুলিশের নতুন ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ে তীব্র অসন্তোষ ও অস্বস্তি দেখা দিয়েছে। তড়িঘড়ি করে নেওয়া পোশাক পরিবর্তনের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পুলিশের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পোশাকে ফেরার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময় পুলিশ সদস্যদের গায়ের রং, দেশের আবহাওয়া এবং সদস্যদের মতামত তোয়াক্কা না করেই নতুন পোশাক নির্বাচন করা হয়েছিল। এর ফলে তৈরি হয়েছে নানা সমস্যা-

আরও পড়ুন  জজকোর্ট চত্বরে ককটেল বিস্ফোরণ

অন্য বাহিনীর সঙ্গে সাদৃশ্য: নতুন পোশাকের সাথে অন্যান্য ইউনিফর্মধারী সংস্থার হুবহু মিল থাকায় সাধারণ মানুষের পক্ষে পুলিশ সদস্যদের আলাদাভাবে চেনা কঠিন হয়ে পড়েছে।

সামাজিক ব্যঙ্গ: সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পোশাক নিয়ে বিদ্রূপ ও ব্যঙ্গ করায় পুলিশ সদস্যরা জনসম্মুখে দায়িত্ব পালনে মানসিক অস্বস্তি বোধ করছেন।

অব্যর্থ খাকি পোশাক: ২০০৩-০৪ সালে দীর্ঘ গবেষণার পর নির্ধারিত খাকি পোশাকটি আবহাওয়া ও ডিউটির ধরনের সাথে অত্যন্ত মানানসই ছিল, যা পরিবর্তনের প্রয়োজন ছিল না বলে মনে করেন কর্মকর্তারা।

আরও পড়ুন  বঙ্গবাজার মার্কেটসহ চার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অ্যাসোসিয়েশন মনে করে, নতুন পোশাক তৈরির পেছনে বিপুল অর্থ ব্যয় বর্তমান অর্থনীতির জন্য বড় চাপ। এই অর্থ ব্যয়বহুল পোশাক তৈরিতে খরচ না করে থানার আধুনিকায়ন, যানবাহন সংকট নিরসন এবং লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিতে কাজে লাগানো বেশি যুক্তিযুক্ত।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে, পোশাকের রং বা নকশা পরিবর্তন নয়, বরং এই মুহূর্তে পুলিশ সদস্যদের মন-মানসিকতা ও পেশাদারিত্বের উন্নয়নই সবচেয়ে জরুরি।

আরও পড়ুন  ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত

মাঠপর্যায়ের সদস্যদের আবেগ ও বাস্তবসম্মত দিক বিবেচনা করে পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি বাতিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়েছে।