ঢাকা, -

আলোচিত সংবাদ

পুলিশি বাধার মুখে ইসলামী আন্দোলনের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বন্ধ করতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে গণমিছিল নিয়ে এগিয়ে যাচ্ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু রাজধানীর শন্তিনগরে পুলিশি বাধার মুখে পরে দলটির নেতাকর্মীরা। পরে দলটির নেতারা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি বন্ধ করে আবারো পল্টনে ফিরে গেছে।

আগামী বৃহস্পতিবার ( ১৬ নভেম্বর ) জেলা ও মহানগরে বিক্ষোভের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আরও পড়ুন  সরকার সুপ্রিম কোর্টকেও অপবিত্র করেছে: রিজভী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বন্ধের দাবিতে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বুধবার বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে গণমিছিল শুরু করে দলের নেতাকর্মীরা। পুলিশি বাধার মুখে মিছিলটি শান্তিনগরে শেষ হলে এ কর্মসূচি ঘোষণা করে দলটি।

বুধবার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এ গণমিছিল শুরু হয়।

আরও পড়ুন  বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

গণমিছিলের নেতৃত্ব দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ।

নির্বাচন কমিশন সন্ধ্যায় একতরফাভাবে তফসিল ঘোষণা করলে আগামীকাল থেকে কঠোর আন্দোলনে যাবে ইসলামী আন্দোলন।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ