- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অব্যাহতি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।

প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথের সই রয়েছে।

আরও পড়ুন  বেনজীরের আরও ১১৯ স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

তিনি আরও বলেন, রাজনৈতিক নেতারা ও বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের নেতাদের পুলিশ সদস্য ও পুলিশের স্থাপনাগুলোতে যাতে আক্রমণের ঘটনা না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়ার জন্য সকলকে বিনীত অনুরোধ করছি। সেই সঙ্গে পুলিশের স্থাপনাগুলোতে নিরাপত্তা নিশ্চিতকল্পে দেশপ্রেমিক সেনাবাহিনী আমাদের অহর্নিশ সহযোগিতা করে যাচ্ছেন। বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য সহকারে নিজের নিরাপত্তা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আশা করছি, সকলের সহযোগিতায় দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। আল্লাহ আমাদের সহায় হোন, আমিন।

আরও পড়ুন  সব সরকারি কর্মচারীকে তাদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ

প্রসঙ্গত, কোটাবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের নিষ্ঠুর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। এতে দেশব্যাপী ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে অসহযোগ আন্দোলনে ছাত্র-জনতার আক্রমণের শিকার হয় পুলিশ। শেখ হাসিনা সোমবার পদত্যাগ করে দেশ ছাড়লে বিভিন্ন থানায় ও পুলিশের স্থাপনায় হামলা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।