- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

পেঁয়াজের দাম ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাড়াচ্ছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের পেঁয়াজের উৎপাদনশীলতা বেশি। স্বাভাবকিভাবেই মানুষের প্রশ্ন, কেন পেঁয়াজের দাম অস্বাভাববিক হয়, পেঁয়াজ নিয়ে নানা রকম রাজনীতি শুরু হয়। ঈদের আগেই পেঁয়াজ ব্যবসায়ীরা নানা রকম ষড়যন্ত্র করে সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। 

মঙ্গলবার (২৩ মে ) দুপুরে পাবনার সুজানগর উপজেলার উদয়পুর গ্রামে আধুনিক প্রযুক্তিতে পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ‘একুশে পদক ২০২৪’ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন- পেঁয়াজ নিয়ে কেন এত সমস্যা সেটি দেখতে। আমরা গত কয়েক বছর ধরে চেষ্টা করছি, কী করে পেঁয়াজের দামটা সবার গ্রহণযোগত্যার মধ্যে রাখা যায়।

মন্ত্রী বলেন, কে বরাদ্দ দিল, না দিল, কে কী হুমকি দিল, চোখ রাঙাল, সেসব দেখে কোনো সিদ্ধান্ত হবে না। সিদ্ধান্ত হবে এই দেশের ১৭ কোটি মানুষের স্বার্থকে বিবেচনা করে। সেইটাই আমাদের পররাষ্ট্রনীতি। তার বাইরে শেখ হাসিনা কোনো সিদ্ধান্ত নেবেন না। সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে। আমরা সবাই মিলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করব।

আরও পড়ুন  কাল ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

এরপর কৃষিমন্ত্রী সাঁথিয়া উপজেলার বনগ্রামে ড্যাম কর্তৃক নির্মিত পেঁয়াজ-রসুন সংরক্ষণের মডেল সংরক্ষণাগার উদ্বোধন এবং সদর উপজেলার জালালপুরে বোরো ধান কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে শস্য কর্তন উৎসবে অংশ নেন। সেই সঙ্গে সমন্বিত ব্যবস্থার মাধ্যমে খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় একটি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করেন।

এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  বিতর্কিত বক্তা তাহেরীকে নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০