ঢাকা, -

আলোচিত সংবাদ

পেঁয়াজ আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

পেঁয়াজের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমদানি অনুমতি (আইপি) দেওয়ার ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামীমা আকতার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে, খুচরা বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যানুযায়ী প্রতি কেজি পেঁয়াজের মূল্য ১ মাস আগে ৩০ টাকা ছিল। যা গত সপ্তাহে ৫০ টাকা করে বিক্রি হয়েছে। বর্তমানে ৭০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি করে স্থিতিশীল করার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

আরও পড়ুন  কাফনের কাপড় পরে 'আমরণ অনশনে' বসেছেন মাধ্যমিকের শিক্ষকরা

এ অবস্থায়, পেঁয়াজের বাজার স্থিতিশীল করার স্বার্থে জরুরি ভিত্তিতে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি (Import Permit) প্রদানের বিষয়টি বিবেচনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

এর আগে রবিবার (২১ মে) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানিয়েছেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দাম না কমলে, ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হবে।

আরও পড়ুন  কাল চালু হচ্ছে ‘টাকা পে’ কার্ড

কৃষিমন্ত্রী বলেন, গত ১৫ থেকে ২০ দিন ধরে পেঁয়াজের বাজারে অস্থিরতা চলছে। হঠাৎ করে দাম বেড়ে যায়, আবার কিছুটা কমে। দেশের পেঁয়াজের বাজারদর দু-এক দিনের ব্যবধানে ওঠানামা করে।

এ পরিপ্রেক্ষিতে তিনি গত ৪ থেকে ৫ দিন ধরে বাজার বুঝার চেষ্টা করছেন বলে জানান। কৃষিমন্ত্রী বলেন, বাজারে কী হচ্ছে, তা দেখছি। পেঁয়াজ ৮০ টাকা কেজি তো কোনোক্রমেই গ্রহণযোগ্য না। সেই তুলনায় আমাদের পাশের দেশ ভারতে দাম অনেক কম। সেখান থেকে পেঁয়াজ আমদানি করে বাজারকে ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে পারি, যুক্তিসঙ্গত একটা দামের মধ্যে নিয়ে আসতে পারি।

আরও পড়ুন  রাজনৈতিক সংকট চলছে দেশে: শামসুজ্জামান দুদু

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ