ঢাকা, -

আলোচিত সংবাদ

পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিলো ভারত

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। দেশটিতে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত। গত বছরের ডিসেম্বরে পেঁয়াজ রপ্তারি ওপর নিষেধাজ্ঞা দেয় ভারত। যা বাড়িয়ে আগামী ৩১ মার্চ করা হয়। কিন্তু এ সময় শেষ হওয়ার আগেই পেঁয়াজ রপ্তানি নিয়ে নতুন করে নিষেধাজ্ঞার কথা জানাল দেশটি।

আরও পড়ুন  বেইলি রোডে অগ্নিকান্ড: দগ্ধদের চিকিৎসায় ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

শুক্রবার (২২ মার্চ) বিকেলে জারি করা একটি আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

নাম না প্রকাশের শর্তে মুম্বাই-ভিত্তিক একটি রপ্তানি সংস্থার এক নির্বাহী সংবাদমাধ্যমকে জানান, নতুন মৌসুমের ফসলের ক্রমবর্ধমান সরবরাহের সঙ্গে দরপতনের বিষয়টি বিবেচনায় নিলে, নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো বিষয়টি আশ্চর্যজনক এবং একেবারেই অপ্রয়োজনীয়।

আরও পড়ুন  ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ, জরিমানার ইঙ্গিত ট্রাম্পের

সবচেয়ে বড় পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রের কিছু পাইকারি বাজারে পেঁয়াজের ব্যাপক দরপতন হয়েছে। ওই নির্বাহী বলেছেন, ডিসেম্বরে প্রতি একশ কেজি পেঁয়াজের মূল্য ৪ হাজার ৫০০ রুপি ছিল। তা কমে এখন এক হাজার ২০০ রুপিতে নেমেছে।

তথ্যসূত্র- দ্য ইকনোমিক টাইমস

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ