- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

প্রতিশ্রুত বৈদেশিক ঋণে ধস

চলতি অর্থবছরের শুরুতেই প্রতিশ্রুত বৈদেশিক ঋণে ধস নেমেছে। জুলাই ও আগস্ট পর্যন্ত উন্নয়ন সহযোগীদের প্রকল্প তহবিল ও বাজেট সহায়তার প্রতিশ্রুতি হিসেবে এসেছে মাত্র ২ দশমিক শূন্য এক কোটি ডলার।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে প্রতিশ্রুত ঋণ এসেছে প্রায় ৯৮ শতাংশ কম।

আরও পড়ুন  ঘূর্ণিঝড় 'মোখা': ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প, প্রস্তুত সাড়ে ৩ হাজার স্বেচ্ছাসেবক

গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১১৪ কোটি ডলার।

ইআরডি জানায়, বিদেশি ঋণের পাইপলাইনে থাকা প্রকল্পগুলো নতুন করে পর্যালোচনার সিদ্ধান্তের কারণে অর্থবছরের প্রথম দুই মাস, অর্থাৎ জুলাই ও আগস্টে উন্নয়ন সহযোগীদের ঋণ প্রতিশ্রুতিতে বড় ধরনের ধস দেখা দিয়েছে।