- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।  

সোমবার (৩১ জুলাই) সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন।

আলেক্সেই লিখাচেভ গতকাল রাতে ঢাকায় পৌঁছান। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে লিখাচেভের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অগ্রগতি দেখতে যাওয়ার কথা।

আরও পড়ুন  জাতিসংঘের এফএও সদর দপ্তরে ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন