- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি- বিশেষ করে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়টি আলোচনায় প্রাধান্য পেতে পারে।

আরও পড়ুন  ভারতীয় সেনাপ্রধান এখন ঢাকায়

বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির আরও একাধিক নেতা যুক্ত হতে পারেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।