- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

প্রাণনাশের হুমকি পেলেন শাহরুখ খান

সদ্যই মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমা। দীর্ঘদিন পর পর্দায় কামব্যাক করলেন অভিনেতা। মুক্তির দিনেই বিশ্বজুড়ে বাজিমাৎ করেছে সিনেমাটি। ভারতীয় সিনেমার বক্স অফিসের সব রেকর্ড ভেঙেছে পাঠান। আর এই সিনেমা মুক্তির পরই কিনা প্রাণনাশের হুমকি পেলেন শাহরুখ খান।

‘পাঠান’ জ্বরে যখন গোটা বিশ্ব কাবু, সেই সময় প্রাণনাশের হুমকি দেয়া হলো শাহরুখকে।

আরও পড়ুন  মিস ইউনিভার্সে প্রথমবার সৌদি সুন্দরী

বৃহস্পতিআর (২৬ জানুয়ারি) মুম্বাইয়ের মৌলবি রহমান শাহরুখকে প্রাণে মেরে ফেলার কথা বলেন। খবর ভারতীয় এক গণমাধ্যমের।

মৌলবির কথায়, শাহরুখ প্রকৃত মুসলিম নয়। তার মতে এই সিনেমা ইসলাম বিরোধী। দক্ষিণপন্থী সংগঠনগুলো তার বাড়ি যাক এবং তাকে গুলি করে মেরে ফেলুক। এই সিনেমা নিষিদ্ধ হওয়া উচিত। সে নিজে যা খুশি করুক।

অভিনেতার কামব্যাকের সিনেমা মুক্তির প্রথম দিনই জানান দিয়েছিল- আগামী কয়েক সপ্তাহ বক্স অফিসে রাজত্ব চলবে পাঠানের। শাহরুখ ম্যাজিকেই যে ফের সুদিন ফিরবে বলিউডে, তা আবারও প্রমাণ হলো। ট্রেন্ড অনুযায়ী ধারণা করা হচ্ছে এই সিনেমা অতীতের রেকর্ড ভেঙে ফেলবে।

আরও পড়ুন  'পদ্মশ্রী' পদক পেলেন রাভিনা ট্যান্ডন

এছাড়া জানা গেছে দর্শকদের অনুরোধে ভারতজুড়ে তিনশ’ শো বাড়ানো হয়েছে। সিনেমাটি নিয়ে এতটাই উন্মাদনা যে, শো টাইম শুরু হচ্ছে সকাল ৬ টা থেকে এবং শেষ হচ্ছে রাত ১২টারও পর। সব মিলিয়ে ‘পাঠান’ দর্শক মনে জায়গা করে নিয়েছে।