- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

প্রিয় শিক্ষকের মৃত্যুতে শোকাহত ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ তার শৈশবের স্মৃতি জড়ানো বিদ্যাপীঠ চট্টগ্রামের সরকারি মুসলিম হাইস্কুলের ইংরেজির শিক্ষক মোহাম্মদ ইসহাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার (৬ মে) চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন এই প্রবীণ শিক্ষক মারা যাওয়ার খবর পেয়ে চট্টগ্রাম সফররত তথ্যমন্ত্রী তার প্রিয় শিক্ষকের বাসভবনে ছুটে যান।

আরও পড়ুন  চট্টগ্রামে বিদেশ ফেরত যাত্রীর রাইস কুকারে মিলল ১.৫ কোটি টাকার স্বর্ণ

তিনি প্রয়াত শিক্ষকের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ড. হাছান এক শোকবার্তায় বলেন, ১৯৬৫ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত মুসলিম হাইস্কুলে শিক্ষকতা করা মোহাম্মদ ইসহাক ছিলেন অত্যন্ত শিক্ষিত, প্রজ্ঞাবান, নিবেদিতপ্রাণ শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্সের পর লেবাননের বৈরুতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে এমএ ডিগ্রি অর্জন করেন মোহাম্মদ ইসহাক।

আরও পড়ুন  বাঁশবাড়িয়া সৈকতে নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার

শিক্ষকতায় আসা এই মানুষটি চাইলে তৎকালীন সিভিল সার্ভিসের একজন সেরা অফিসার হতে পারতেন। কিন্তু শিক্ষকতার মাধ্যমে দেশ ও জাতির সেবাকেই জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন তিনি। আদর্শ শিক্ষকের অনন্য উদাহরণ হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন যোগ করেন ড. হাছান মাহমুদ।

১৯৭৮ সালে এসএসসির পর স্কুলজীবন শেষে বহু বছর পেরিয়ে গেলেও শত ব্যস্ততার মধ্যেও মন্ত্রী হাছান মাহমুদ মাঝেমধ্যেই তার প্রিয় শিক্ষক মোহাম্মদ ইসহাককে দেখতে গেছেন।

আরও পড়ুন  হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত: ডিএমপি কমিশনার

১৯৩৯ সালের ১৭ জুন নোয়াখালীর রামগঞ্জে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইসহাক। তিন দশকের শিক্ষকতা জীবনে তিনি চট্টগ্রামের সরকারি মুসলিম হাইস্কুলে ইংরেজির প্রবাদপ্রতিম শিক্ষক, প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।