ঢাকা, -

আলোচিত সংবাদ

ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদ গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

দীর্ঘদিন আত্মগোপনে থেকে ভারতে পালানোর সময় রাউজানের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) এ.বি.এম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুরে আখাউড়া স্থলবন্দর থেকে তাকে রাউজান থানা পুলিশের একটি দল গ্রেপ্তার করে।

আরও পড়ুন  হাটহাজারীতে পঞ্চাশোর্ধ মহিলার লাশ উদ্ধার

গ্রেপ্তার ইরফান আহমেদ রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

তার বিরুদ্ধে ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব তাবলীগ কমিটির কার্যালয় ভাঙচুর, লুটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, ইরফান আহমেদ গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন  সীতাকুণ্ডে চলন্ত ট্রাকে চালক স্ট্রোক করে চাপা দিল প্রাইভেটকার

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গ্রেপ্তার ইরফানকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। বিস্তারিত পারে জানানো হবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ