- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ফটিকছড়িতে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা এবং কারাদন্ড

ফটিকছড়িতে অবৈধ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে চলমান অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত। বৈধ কাগজপত্র না থাকায় উপজেলার ভুজপুর ইউপি’র জেনারেল হাসপাতালকে সিলগালা করা হয় পাশাপাশি কয়েকটি হাসপাতালে জরিমানা ও সাজা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম।

আরও পড়ুন  রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

অভিযানে উপজেলার ভুজপুর ইউপি’র জেনারেল হাসপাতালকে লাইসেন্স না থাকায় সিলগালা, সংযুক্ত ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা এবং লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে হেঁয়াকো মেডিকেল সেন্টারের মালিক মো. ইউনুচ মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এ সময় অভিযানের খবর পেয়ে আরও দুটি ডায়াগনস্টিক সেন্টারের লোকজন প্রতিষ্ঠান তালাবদ্ধ করে পালিয়ে যায়। অভিযানে সহযোগিতা করেন ভূজপুর থানা পুলিশ।

আরও পড়ুন  ভিডিও ধারণ করে মাদ্রাসাছাত্রকে বলাৎকার, প্রতিশোধ নিতে আ. লীগ নেতাকে খুন