ঢাকা, -

আলোচিত সংবাদ

ফটিকছড়িতে চেয়ারম্যান পদে নাজিম-ইরানসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের ফটিকছড়িতে আগামী ২১ মে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

তন্মধ্যে চেয়ারম্যান পদে ২জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন অনলাইনে মনোনয়ন ফরম দাখিল করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, রবিবার (২১ এপ্রিল) ছিল ফটিকছড়ি উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

আরও পড়ুন  চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী 'বার্মা সাইফুল' আটক

এদিন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন- ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নাজিমুদ্দিন মুহুরী ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ ইরান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন- বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা ও আওয়ামী লীগ নেত্রী শারমিন নুপুর।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন- বর্তমান ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন, ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, সৈয়দ জাহেদুল্লাহ কৌরাইশী, নাজিমুদ্দিন সিদ্দিকী ও আনোয়ারুল হক।

আরও পড়ুন  বাজার অস্থিতিশীল করে পণ্যের মূল্য বাড়ানো বিএনপি'র উদ্দেশ্য: পররাষ্ট্রমন্ত্রী

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী বলেন- রবিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে চূড়ান্ত মনোনয়ন দাখিল করেন চেয়ারম্যান পদে ২জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন।

আগামি ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই ও ২ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ