- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ফটিকছড়িতে ছুরিকাঘাতে বিএনপি কর্মীর মৃত্যু

ফটিকছড়িতে মোটরসাইকেল চুরির ঘটনায় ছুরিকাঘাতে মোহাম্মদ রমজান (২০) নামে এক বিএনপি কর্মীর  মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছেন, বিএনপির দুই গ্রুপের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৮মার্চ) রাত ৯টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

ঘটনায় হাসান (২৩) নামে আরও এক যুবককে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত রমজান দাঁতমারা ইউনিয়নের পূর্ব তাঁরাখো এলাকার মৃত হানিফের পুত্র।

আরও পড়ুন  ‘মানুষ হিসেবে আমি ব্যর্থ’ চিরকুট লিখে চবি শিক্ষার্থীর আত্মহত্যা

স্থানীয়রা জানান, তিনদিন আগে হাসানের একটি মোটরসাইকেল চুরি হয়। এ নিয়ে শান্তিরহাট বাজারে বাক-বিতণ্ডার এক পর্যায়ে হতাহতের এই ঘটনা ঘটে।

নিহতের ভাই বাদশা জানান, শান্তিরহাট বাজারের পশ্চিম পাশে হাসান আর আহমদ ছপার মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আহমদ ছফা। তাদের থামাতে গিয়ে আমার ভাই ছুরিকাঘাতে জখম হয়। হাসপাতালে নেওয়ার পথে আমার ভাই মৃত্যুবরণ করে।

আরও পড়ুন  চান্দগাঁওয়ে সন্ত্রাসী হামলায় আহত ১০, নিহত ১

এদিকে, স্থানীয়রা ঘটনায় হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন। অপর আহত হাসানের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় বিএনপির দু’গ্রুপের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। মুলত মোটরসাইকেল চুরির বিষয়টি একটি ইস্যু মাত্র।

আরও পড়ুন  কাল জরুরি বৈঠকে বসছেন রওশন এরশাদ