ঢাকা, -

আলোচিত সংবাদ

ফটিকছড়িতে দলিল জালিয়াতির অপরাধে কারাগারে ‘প্রতারক’

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের ফটিকছড়িতে জাল দলিল সৃষ্টি করে অন্যের জমি নিজের নামে করার অপরাধে মো. শফি (৬০) নামের এক ‘প্রতারককে’ কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (৯ মার্চ) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এসব অভিযোগে তাঁকে কারাগারে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী মো. রিয়াদ উদ্দিন বলেন, ‘আসামি মো. শফি আদালতের কাছে জামিন পরবর্তী সময়ের আবেদন করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মুহাম্মদ শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।’

আরও পড়ুন  বরিশাল প্লাজার আগুন নিয়ন্ত্রণে

আসামি মো. শফি উপজেলার নাজিরহাট পৌরসভার দৌলতপুর গ্রামের কুতুব শাহ বাড়ির মৃত মোহাম্মদ হারুনের পুত্র।

আদালত সূত্র জানায়, মো. শফি ১৯৭৭ সালের ৩০ অক্টোবর সম্পাদিত ২৭৫৬ নং দলিল, ১৯৮২ সালের ৩ মে সম্পাদিত ২৮৭ নং দলিল, ১৯৯৯ সালের ২৩ আগস্ট সম্পাদিত ২৪৭৫ দলিল প্রতারণার আশ্রয় নিয়ে জাল জালিয়াতিভাবে সৃষ্টি করেন। পরে বিএস নামজারি ০৪-২৮৬/২০১৬ মূলে ৬২৩৮ নং খতিয়ান সৃজন করেন। ২৪৭৫ নং দলিলে আসামি নিজেই অপর ব্যক্তির নাম পরিবর্তন করে এবং তফসিলে ঘষামাজা করে ১১১৫০ নং দাগ উল্লেখ করে প্রতারণার আশ্রয় নেন।

আরও পড়ুন  হাটহাজারীর ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান শওকত গ্রেফতার

ভুক্তভোগী মো. আমান উল্লাহ বলেন, প্রতারক শফি একজন ধূর্ত, লোভী ও প্রবঞ্চনাকারী ব্যক্তি। তিনি দীর্ঘদিন যাবত এসব জাল-জালিয়াতি ছাড়াও বিভিন্নভাবে এলাকায় সবাইকে ঝগড়া-বিবাদ, হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। আমরা আদালতকে শ্রদ্ধা জানিয়ে আইনের আশ্রয় নিয়েছি। বিজ্ঞ আদালত বিচার-বিশ্লেষণ করে প্রতারককে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা এই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

চট্টগ্রাম সদর আদালতের পুলিশ পরিদর্শক মো. আশরাফ হোসেন বলেন, বিজ্ঞ আদালতের আদেশনামা পেয়ে আসামিকে পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দুর্নীতির দায়ে অভিযুক্ত

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ