ঢাকা, -

আলোচিত সংবাদ

ফটিকছড়িতে ভোট শেষে প্রিজাইডিং অফিসারের ওপর হামলা

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের ফটিকছড়িতে ভোট শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর প্রিজাইডিং অফিসার ও সহকারীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (৭ জানুয়ারি) উপজেলার বাগানবাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, চিকনছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় থেকে ভোট শেষে কেন্দ্র থেকে বের হয়ে রাস্তায় আসার পর প্রিজাইডিং অফিসার ও অন্যান্য সহকারীদের গাড়ির উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে হামলায় উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এইচ এম খোরশেদুল আলম আহত হন এবং তার মোটরসাইকেল ভাংচুর করা হয়। এছাড়া বাকিদের লাঠিসোটা নিয়ে তাড়া করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে।

আরও পড়ুন  উখিয়ার মরিচ্যাবাজার থেকে ২০ রোহিঙ্গা আটক

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমরা ভোট শেষে কেউ রেজাল্ট নিয়ে ফিরছিলাম, কেউ বাড়ি যাওয়ার জন্য ফিরছিল। এমন সময় দুর্বৃত্তরা এ হামলা চালায়। আইনশৃংঙ্খলা বাহিনীর তৎপরতায় ও গাড়ি চালকের দক্ষতায় আমরা হামলা থেকে বাঁচি। তবে আমাদের এক সহকর্মীর গাড়ি ভাংচুর করে। আমরা ঘটনাটি সহকারী রিটার্নিং অফিসে জানিয়েছি।

আরও পড়ুন  আরও সাত দেশে নতুন শুল্ক আরোপ করলেন ট্রাম্প

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ