ঢাকা, -

আলোচিত সংবাদ

ফটিকছড়িতে মোবাইল ব্যবহার করতে মানা করায় শিক্ষকের মাথা ফাটালো ছাত্ররা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মোবাইল ফোন ব্যবহার করতে মানা করায় ফটিকছড়ির উত্তর ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রবিউল হোসেনের (৪৮) উপর হামলা করে গুরুতর আহত করেছে তারই ছাত্ররা।

বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তর ধর্মপুর লন্ডনীর ঘাটা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা ওই শিক্ষককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে জানান স্থানীয় ইউপি সদস্য মো. জাহেদুল আলম।

আরও পড়ুন  চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গুরুতর আহত শিক্ষক রবিউল হোসেনের মাথায় বেশ কয়েকটি আঘাত হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কতিপয় ছাত্রকে মুঠোফোন ব্যবহার করতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষকের উপর রাতের আঁধারে হামলা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত ছাত্রদের জনতা আটক করে রেখেছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আরও পড়ুন  বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ, বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান যদি এমন হয়

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাসুদ বলেন, আহত শিক্ষক বা তার কোনো প্রতিনিধি মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ