- ভয়েস অফ এশিয়া - https://voiceofasiabd.net -

ফটিকছড়িতে সিএনজি-নছিমনের মুখোমুখী সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে নছিমনের সংঘর্ষে মোহাম্মদ শাকিল (২০) নামে এক কোরআনের হাফেজ নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ২ জন আহত হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ভুজপুর কাজিরহাট বাজারের ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ ভোলার চরফ্যাশন থানার জাহানপুর ইউনিয়নের মো. নাছিরের ছেলে ও ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন  দক্ষিণ চট্টগ্রামে চলছে পরিবহন ধর্মঘট

আহতরা হলেন- ইসমু আক্তার (৩৫), রাইসা মণি (৬)। এরা সম্পর্কে মা ও মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফটিকছড়ি সদরমুখী অটোরিকশার সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাফেজ মোহাম্মদ শাকিল নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, দুর্ঘটনায় এক হাফেজ নিহত হয়েছেন। মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন  মিরসরাইয়ে আ. লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ২০ নিহত ১