ঢাকা, -

আলোচিত সংবাদ

ফরিদপুরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষ, নিহত ৩

প্রতীকী ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ফরিদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের করিমপুর এলাকার আবুল হোসেন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী লোকাল বাস রিক এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আহত ও নিহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনও পুলিশ নিশ্চিত হতে পারেনি।

আরও পড়ুন  এবার ‘বার্ধক্যজনিত’ কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ড. অনুপম সেন

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, নিহতদের পরিচয় জানতে কাজ করছে পুলিশ। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ